অনুষ্ঠানে উপস্থিত বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি বাংলাদেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করার জন্য তাদের প্রশংসা করেন। উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় অংশগ্রহণকারী সকলের সম্মিলিত ছবি তোলার মাধ্যমে।
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নান্দনিক পরিবেশনায় চীনের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব
২০২৫ অক্টোবর ২৩ ১৩:৩০:০৮
নিজস্ব প্রতিবেদক :চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ক্যাপিটল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘নবম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব’, যেখানে ১৯টি দেশের শিক্ষার্থীদের জন্য পৃথক স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারী দেশে ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ওমান, নেপাল, রাশিয়া, ইরান, ইরাকসহ আরও অন্যান্য দেশ।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্কুলের ডিন ওয়াং ওয়েই, এবং এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দেশগুলোর দূতাবাস থেকে আগত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সাংস্কৃতিক পরিচয় গ্রহণের সুযোগ পান। বেইজিংয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই উৎসবে অংশগ্রহণ করেন, যা আন্তর্জাতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ