ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালদ্বীপে শেষ হলো হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড কুলিনারি চ্যালেঞ্জ ২০২৫’
ডুয়া প্রবাস ডেস্ক :মালদ্বীপে শেষহয়েছে তিন দিনব্যাপী ‘হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে বিশ্বের ৪৮টিরও বেশি দেশের ৩০০-র অধিক প্রতিষ্ঠান ও প্রতিনিধি অংশ অংশগ্রহণ করেন।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই প্রদর্শনীতে হোটেল মালিক, জেনারেল ম্যানেজার, এফঅ্যান্ডবি পরিচালক, প্রোকিউরমেন্ট বিশেষজ্ঞসহ আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এতে বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদ্বীপের পর্যটন ও পরিবেশ মন্ত্রী তারিক ইব্রাহিম। আয়োজনটি করেছে মালদ্বীপ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সার্ভিসেস সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলামসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিরা।
হাইকমিশনার নাজমুল ইসলাম এই প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক আয়োজনে মালদ্বীপের আতিথেয়তা খাতকে বৈশ্বিক অঙ্গনে যুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মালদ্বীপের হোটেল ও সেবা খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপের ক্রমবর্ধমান আতিথেয়তা শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তিনি পর্যটন, হোটেল ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এবারের প্রদর্শনীতে কুলিনারি প্রতিযোগিতা, পণ্য প্রদর্শনী, পেশাগত বিনিময় এবং আতিথেয়তা খাতের উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপনসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি চ্যালেঞ্জ ২০২৫ চলবে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলছিলো, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের অংশগ্রহণে আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও দক্ষতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ