ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রবাসে বাংলাদেশিদের অনুপ্রেরণা হয়ে উঠলেন তাহমিনা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী তাহমিনা আহমদ যুক্তরাজ্যে অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি তিনি বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন। এর আগে, একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রিতেও প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি।
তার পুরো একাডেমিক যাত্রায় প্রতিটি বর্ষেই তাহমিনার গড় নম্বর ছিল ফার্স্ট ক্লাসের উপরে। প্রতি বর্ষে একাধিক বিষয়ে তিনি বিভাগে সর্বোচ্চ ও রেকর্ড পরিমাণ নম্বর অর্জন করেন।
বিএসসি ডিগ্রির প্রথম বর্ষে তিনি ‘ইকোনোমিকস ফর বিজনেস’ বিষয়ে পেয়েছিলেন ৯০ শতাংশ নম্বর, ‘ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ অ্যান্ড স্কিলস’ মডিউলে পেয়েছিলেন ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ, এবং ‘কারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট’ বিষয়ে গ্রুপ প্রেজেন্টেশনে অর্জন করেন ৮০ শতাংশ। দ্বিতীয় বর্ষে ‘বিজনেস ল’ বিষয়ে তিনি পান ৮৪.৯ শতাংশ, আর ‘অপারেশন্স ম্যানেজমেন্ট’-এ অর্জন করেন ৮১ শতাংশ।
তাহমিনার এই ধারাবাহিক সাফল্য প্রবাসী বাংলাদেশি তরুণদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)