ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব
ইনজামামুল হক পার্থ: লেখনীকে হাতিয়ার করে দেশের প্রতিভাবান তরুণদের বুদ্ধিবৃত্তিক জাগরণে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম'। ২০১৮ সালের ২৩ জুলাই পথচলা শুরু করা এই সংগঠনটি বর্তমানে দেশের ২১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’- এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি লেখালেখিতে আগ্রহী তরুণদের পাশে থেকে লেখাসম্পর্কিত সহযোগিতা, জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখাপ্রকাশে সহায়তা, ওয়ার্কশপ-সেমিনারের আয়োজনের মাধ্যমে গড়ে তুলেছে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। মাত্র সাত বছরের মধ্যেই এটি পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় তারুণ্যনির্ভর বুদ্ধিবৃত্তিক সংগঠনে।
এই যাত্রায় এক নতুন মাত্রা যুক্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, যার সূচনা হয় ২০২২ সালে। শুরু থেকেই শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা প্রকাশ এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ লেখকদের মাঝে লেখালেখির অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে এই শাখা। ইতোমধ্যে তৈরি হয়েছে অসংখ্য নতুন কলমযোদ্ধা।এই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২২ অক্টোবর ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ সজিব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম-এর স্বাক্ষরে গঠিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি। নতুন দায়িত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার।
দায়িত্ব গ্রহণের পর মোফাজ্জল হোসেন বলেন, “প্রতিযোগিতা নয়, সকলের সহযোগিতা, ভালোবাসা ও যৌথ পরামর্শে অগ্রসর হওয়ার প্রত্যয় নিয়েই আমাদের আগামীর পথচলা হোক।”
তরুণদের কলমে আলোর বিস্তার ঘটানোর প্রত্যয়ে ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা শুরু করল নতুন এক অধ্যায়, যেখানে কলম হবে পরিবর্তনের অস্ত্র আর তরুণরাই হবে সেই পরিবর্তনের নেতৃত্ব।
বাংলাদেশের চিন্তাশীল তারুণ্যের এই যাত্রা হয়তো গড়ে তুলবে ভবিষ্যতের এক নতুন সমাজমানচিত্র।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা