ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
৬ শতাধিক গাইনি বিশেষজ্ঞকে পদোন্নতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে এক নজিরবিহীন ঘটনায় গাইনি ও অবস্ বিভাগের ৬ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ৪৩ জনকে শূন্য পদে এবং ৫৯৯ জনকে সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১ শাখা) যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে সহকারী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পদ ও কর্মস্থলে 'ইনসিটু' অবস্থায় দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বদলি, পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। এছাড়া, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য প্রমাণিত হলে প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এটিকে গাইনি ও অবস্ চিকিৎসকদের জন্য একটি আনন্দের দিন এবং স্বাস্থ্য খাতের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গত সরকারের আমলে নানা অজুহাতে পদোন্নতি প্রক্রিয়া আটকে ছিল, অথচ অনেকের যোগ্যতা ১০ বছর আগেই পূর্ণ হয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই পদোন্নতির মাধ্যমে দেশের সরকারি হাসপাতালে মাতৃস্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন গতি আসবে এবং তরুণ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ