ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কোস্টগার্ড প্রধানকে সরালেন ট্রাম্প
ডুয়া ডেস্ক : ক্ষমতা গ্রহণ করেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি।
গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এ পদক্ষেপ নিলেন।
ট্রাম্পের পূর্বসূরি ও সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য ২০২১ সালে লিন্ডা লিকে বেছে নিয়েছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে তার ‘দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন’ শেষে দায়িত্ব থেকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফাগানকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ