ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে দুই মৃ’ত্যু, নতুন রোগী ৭৬২ জন
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬২ জন। নিহতদের মধ্যে খুলনা বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন রয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে ১৭০ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, উত্তর সিটি করপোরেশনে ১৬০ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে একজন আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৫ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ মারা গেছেন।
২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)