ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপ
আসাদুজ্জামান
রিপোর্টার
ইউরোপে পড়াশোনা ও গবেষণার সুযোগ নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রোগ্রামগুলোর বেশির ভাগই সম্পূর্ণ অর্থায়িত (Fully Funded) বা আংশিক অর্থায়িত এবং শিক্ষার্থীদের জন্য ভ্রমণ, আবাসন, ভাতা ও গবেষণার সুযোগ প্রদান করে।
নিচে ইউরোপের ১০টি জনপ্রিয় স্কলারশিপ ও ফেলোশিপের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো—
১.নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডি – সেফ হ্যাভেন ফেলোশিপ (২০২৬)
ধরন: ফেলোশিপ
সুবিধা: মাসে ৩,৫০০ ইউরো স্টাইপেন্ড, ভ্রমণ খরচ, আবাসনের ভর্তুকি, লাইব্রেরি সুবিধা ও গবেষণা সহায়তা
ডেডলাইন: ৩১ ডিসেম্বর ২০২৫
২.ইন্টারপোল ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসে ৭০০ ইউরো ভাতা, হাউজিং ও ট্রান্সপোর্ট ভর্তুকি, আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা
৩.সার্ন রিচার্স ফেলোশিপ ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: মাসিক ৬,৯১১–৭,৩২৬ সুইস ফ্রাঁ ভাতা, স্বাস্থ্যবিমা, পেনশন ফান্ড, ভ্রমণ ভাতা
ডেডলাইন: ৩ নভেম্বর ২০২৫
৪.এইডিসি ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক প্রায় ১,০০০ ইউরো ভাতা, আন্তর্জাতিক পরিবেশে কাজের সুযোগ, হাইব্রিড বা রিমোট কাজের সুযোগ
৫.ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি ইন্টার্নশিপ ২০২৬ (জার্মানি)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: স্টাইপেন্ড, আবাসন ও ভ্রমণ খরচ, আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ
ডেডলাইন: ১ নভেম্বর ২০২৫
৬.মোপগা ফেলোশিপ ২০২৬ (ফ্রান্স)
ধরন: পেইড ফেলোশিপ
সুবিধা: মাসিক ২,৫০০ ইউরো ভাতা, ৫০০ ইউরো রিলোকেশন খরচ, স্বাস্থ্যবিমা, ফরাসি সরকারের বৃত্তিধারীর মর্যাদা
ডেডলাইন: ১২ ডিসেম্বর ২০২৫
৭.ফেসপি ফেলোশিপ ২০২৬ (জার্মানি ও পোল্যান্ড)
ধরন: ফেলোশিপ
সুবিধা: বিমানভাড়া, থাকা, খাবার ও প্রোগ্রাম ফি সম্পূর্ণ কভার
ডেডলাইন: ৪ জানুয়ারি ২০২৬
৮.ইউরোপিয়ান ইউনিয়ন ভলান্টিয়ারিং প্রোগ্রাম ২০২৫ (ইউরোপ)
ধরন: ভলান্টিয়ারিং
সুবিধা: খাবার ও দৈনিক ভাতা, যাতায়াত খরচ, বাসস্থান ও প্রশিক্ষণের সুযোগ
৯.ইকলো পলিটেকনিক এক্সিলেন্স ফেলোশিপ (সুইজারল্যান্ড)
ধরন: মাস্টার্স ফেলোশিপ
সুবিধা: প্রতি সেমিস্টারে ১০,০০০ সুইস ফ্রাঁ, রুম সংরক্ষণ ও সার্টিফিকেট অব এক্সিলেন্স
১০.সার্ন টেকনিক্যাল স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬ (সুইজারল্যান্ড)
ধরন: সম্পূর্ণ অর্থায়িত ইন্টার্নশিপ
সুবিধা: মাসিক ৩,৪৭২ সুইস ফ্রাঁ ভাতা, ভ্রমণ খরচ, স্বাস্থ্যবিমা, ছুটির সুযোগ।
এই বৃত্তি ও ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন না, বরং ইউরোপের সংস্কৃতি ও পেশাদার পরিবেশের সঙ্গে পরিচিত হয়ে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)