ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পশু খাদ্যের দাম কমানো না গেলে ডিম-মাংসের দামও কমবে না: মৎস্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না। তিনি বলেন, দেশে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, কিছু বড় কম্পানি ও উৎপাদনকারী নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে। আমরা নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করছি, যাতে পশুখাদ্যের দাম কমানো যায় এবং তা নিরাপদ হয়।
উপদেষ্টা আরও জানান, মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা নদী ও সাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, যা অন্যায় এবং এর প্রতিবাদ আমরা জানিয়েছি।
এদিন কর্মশালায় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে উদ্বোধন করেন ফরিদা আখতার। বিএলআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান চলমান গবেষণা কার্যক্রম ও কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন ও খামার বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বিএলআরআই-এর বিজ্ঞানী ও কর্মকর্তারা।
দুই দিনের কর্মশালায় ছয়টি সেশনে মোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞ সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপ্তি হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ