ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহায়তার আশ্বাস
ডুয়া ডেস্ক : জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য ড. ইউনূস ইউএনএইচসিআরের সহায়তা চাইলে গ্রান্ডি বলেন, আপনার সঙ্গে সহযোগিতায় আমরা প্রস্তুত।
এ সময় ড. ইউনূস বলেন, আপনার এ কথা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরও প্রায় এক লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মিয়ানমার আরও রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।
বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
প্রধান উপদেষ্টা জানান, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি সরকারের সব সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন