ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে কোনো চাপ নয়, সততা বজায় রাখার নির্দেশ সিইসির
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেটদের প্রতি সততা ও দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে বলেন, দায়িত্ব পালনের সময় কোনো চাপ, প্রলোভন বা প্রভাবের কাছে নতি স্বীকার করা চলবে না।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান সিইসি। তিনি বলেন, “নির্বাচন কমিশন আইন মেনে কাজ করবে। বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না, এবং কোনো অবস্থাতেই কমিশন চাপের কাছে মাথা নত করবে না।”
সিইসি আরও বলেন, “ভোট বাক্স দখলের পর মাঠে নেমে কিছু করার সুযোগ থাকবে না। তাই শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দেশে আইনের প্রতি অবহেলাই বর্তমান সংকটের মূল কারণ। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করতে হবে।”
এ সময় তিনি নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তোলারও পরামর্শ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক