ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
রাস্তা মেরামতের দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি: অনেকবছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে হলপাড়া ও লেকচার থিয়েটার থেকে মধুর ক্যান্টিনগামী রাস্তা। যেখানে-সেখানে খানাখন্দে ভরপুর এসব রাস্তায় চলাচল করতে শিক্ষার্থীদের পোহাতে হয় চরম ভোগান্তি। দীর্ঘদিনের এই বেহাল অবস্থা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ বরাবর এই স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, সূর্যসেন হল থেকে হলপাড়ার রাস্তাটি সর্বত্র খানাখন্দে ভরপুর অথচ বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল, মুজিব হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা এই রাস্তা পাঠকক্ষে আসা-যাওয়াসহ তাদের নৈমিত্তিক কাজে ব্যবহার করে থাকেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তাটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, এদিকে লেকচার থিয়েটার থেকে মধুর ক্যান্টিন অবদি রাস্তাটিরও চিত্র দুর্বিষহ। সর্বত্র গর্ত এবং খানাখন্দ। অনেক শিক্ষার্থীই কলাভবন, সামাজিক বিজ্ঞান ভবন, আইবিএ এবং কেন্দ্রীয় পাঠাগারে যাতায়াতে এই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু বর্ষাকালে অনেক জায়গায় পানি জমে যায়। কিছু কিছু খানাখন্দ পানির নিচে চলে যায়। জমে থাকা পানি, পানির নিচে চলে যাওয়া খানাখন্দ এবং অনেক জায়গায় স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া রাস্তাটি চরম ভোগান্তি এবং বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
রাস্তাগুলোর শুষ্ক মৌসুমে শুরু করে তা অতি দ্রুত মেরামতের দাবি জানান শিক্ষার্থীরা। মেরামতের পাশাপাশি পানি নিষ্কাশনের যথার্থ ব্যবস্থা রাখা ও বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই কাজ শেষ করার জন্য বিশ্ববিদ্যালয়কে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া এবং থিয়েটার ভবন থেকে মধুর ক্যান্টন পর্যন্ত রাস্তা দুইটি'র বেহাল দশার দরুন শিক্ষার্থীদের যাতায়াতে নানা রকম ভোগান্তির শিকার হতে হয়। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে রাস্তা মেরামতের জন্য আজকে আমরা ভিসি স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোষাধ্যক্ষ স্যারের সাথে সাক্ষাৎ করেছি। স্যার রাস্তা মেরামতের বিষয়টি খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদের উপস্থিতিতে স্যার সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন। চীফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, রাস্তা মেরামতের বিষয়ে নথিপত্র প্রসেস করে দুই একদিনের মধ্যে ইজিপিতে পাঠানোর ব্যবস্থা করবেন। খুব দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে জানান কাদের।
এসময় উপস্থিত ছিলেন নাহিয়ান ফারুক, আবু সাঈদ, সুলতানা, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, লিমন হাসান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ