ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
‘হর্ন বিরোধী ক্যাম্পেইনে’ শিক্ষার্থীদের সহযোগিতা চাইলনে পরিবেশ উপদেষ্টা
ডুয়া নিউজ: বাংলাদেশ শব্দ ও বায়ু দূষণে বিশ্বে শীর্ষে অবস্থান করছে। দেশে শতকরা ৬৮ শতাংশ বাস বা ট্রাকের চালক কানে শোনেন না। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এমন মন্তব্য করে আগামী মাসে শুরু হতে যাওয়া হর্ন বিরোধী ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, "ঢাকা শহরের মতো শব্দ দূষণের কোনো শহর পৃথিবীতে নেই। আমরা শব্দ ও বায়ু দূষণে এক নম্বরে। ৬৮ শতাংশ বাস বা ট্রাক চালক কানে শোনেন না। আমাদের যদি জাতিগতভাবে এই সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সফলতা আসবেই।"
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
এছাড়া, পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ বন্ধের উদ্যোগেও সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের পাশে থাকতে বলছেন।
তিনি বলেন, পলিথিন ব্যবহার বন্ধে ২০০২ সাল থেকে কাজ শুরু হলেও এখনো এর বিরোধিতা চলছে, তবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা আমাদের পূর্বপুরুষদের মতো পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। পলিথিনের বিকল্প বহু আগে থেকেই ছিল। আমাদের বাবারা যেমন চটের ব্যাগ নিয়ে বাজারে যেতেন, ঠিক তেমনভাবেই আমরা পরিবর্তন আনতে পারি।"
এছাড়া পলিথিন উৎপাদন বন্ধে কারখানা মালিকদের বিরোধিতা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, "পলিথিনের ব্যবহার বন্ধ করার আগে আমাদের নিজে থেকেই এর ব্যবহার কমাতে হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়, যেখানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন