ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
জোবায়েদ হ’ত্যা: আদালতে বর্ষাসহ তিন আসামির জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় এক সাক্ষীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার পৃথক চারটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।
দোষ স্বীকার করা আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহমেদ আয়লান। একই মামলায় আসামিদের বন্ধু প্রীতম চন্দ্র দাস সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা, বংশাল থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন আদালতে আবেদন করলে ম্যাজিস্ট্রেটরা আসামিদের জবানবন্দি রেকর্ডের অনুমতি দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া- বর্ষার জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান- মাহিরের জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট জুয়েল রানা- ফারদীনের জবানবন্দি রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান-সাক্ষী প্রীতমের জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দি শেষে প্রীতমকে পরিবারের হেফাজতে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহত জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বর্ষা, মাহির ও ফারদীনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪–৫ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পড়াতে যান বংশালের নুর বক্স লেনের ১৫ নম্বর রৌশান ভিলায়। একই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার ছাত্রী বর্ষা ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে জানায় জোবায়েদ স্যার খুন হয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে জোবায়েদের ভাই এনায়েত ঘটনাস্থলে গেলে সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলায় সিঁড়ির ওপর উপুড় অবস্থায় ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন তিনি।
পরে ময়নাতদন্ত শেষে ২০ অক্টোবর কুমিল্লার কৃষ্ণপুর গ্রামে নিহত জোবায়েদকে দাফন করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে জোবায়েদকে হত্যা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ