ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিরপুরে ইতিহাস: ২৯ বছরের রেকর্ড ভাঙল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস নিউজ :মিরপুরের পিচ নিয়ে সিরিজ শুরুর আগেই ছিল নানা আলোচনা। সেই পিচেই এবার গড়ে গেল এক ঐতিহাসিক বিশ্বরেকর্ড। স্পিননির্ভর আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচের পর হঠাৎই বাংলাদেশ দলে নেওয়া হয় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিষয়টি দেখে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের স্কোয়াডে যুক্ত করে আকিল হোসেইনকে, যিনি গতরাতেই (রাত ২টা ৩০ মিনিটে) ঢাকায় পৌঁছে আজই একাদশে নামেন।
তার অন্তর্ভুক্তিই যেন ইঙ্গিত দিয়েছিল ক্যারিবীয়দের কৌশলের—স্পিন দিয়েই টেক্কা দিতে চায় তারা। পরিকল্পনাটা বাস্তবায়নেও সফল ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে তারা একাদশে রেখেছে মোট পাঁচজন স্পিনার।
যদিও দলে ছিলেন পেসার জেডেন সিলস, তবে তাকে এক বলও করতে দেয়নি দলটি। পুরো আক্রমণই সাজানো হয় স্পিন ঘিরে।
ফলাফল—রেকর্ডের জন্ম। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের দিয়ে সবচেয়ে বেশি ওভার করানোর পুরনো রেকর্ডটি এতদিন ছিল শ্রীলঙ্কার দখলে। ১৯৯৬ সালে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করিয়েছিল ৪৪ ওভার স্পিন দিয়ে।
তবে আজ মিরপুরে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ক্যারিবীয়রা—ইনিংসের ৪৫তম ওভারেই পেরিয়ে গেছে শ্রীলঙ্কার রেকর্ড, ২৯ বছর পর স্পিন আক্রমণে বিশ্বরেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের দখলে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?