ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জরুরি তথ্য অনুযায়ী, আজ (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিনের) আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভ‚ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস:
প্রথম দিন (২১ অক্টোবর ২০২৫):
বৃষ্টিপাত: চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় দিন (২২ অক্টোবর ২০২৫):
চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন (২৩ অক্টোবর ২০২৫):
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চতুর্থ দিন (২৪ অক্টোবর ২০২৫):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পঞ্চম দিন (২৫ অক্টোবর ২০২৫):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং শুষ্ক থাকবে।
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ৫ দিনের মধ্যে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
ঢাকার বিশেষ তথ্য:
বাতাসের গতি: উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ৮–১২ কিমি/ঘণ্টা।
সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা: ৮৬%।
সূর্যোদয়: ভোর ৫টা ৫৯ মিনিট।
সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ২৮ মিনিট।
সর্বশেষ তাপমাত্রা ও বৃষ্টিপাত (গত ২৪ ঘণ্টা):
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪°C, সর্বনিম্ন ২৫.৪°C।
অন্যান্য প্রধান শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা: রাজশাহী ৩৬°C / ২৩°C, রংপুর ৩৪.৮°C / ২৩.৬°C, চট্টগ্রাম ৩৫°C / ২৬°C, খুলনা ৩৪.৫°C / ২৪.৫°C, বরিশাল ৩৫.২°C / ২৬°C।
বৃষ্টিপাত: ঢাকা ও রাজধানীর অন্যান্য পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত শূন্য মিলিমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক করেছেন, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি