ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ফের সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের
ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরেই সীমান্তে অপতৎপরতা শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আন্তর্জাতিক আইন না মেনে এবার জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাঠা ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য চেষ্টা করে বিএসএফ। তখন এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। এরপর বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ রাখে বিএসএফ।
এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এ বিষয়ে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। আশা করছি, পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে।’
উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন স্থানে সীমান্তে শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় এসব নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। যদিও কিছু অঞ্চলে বেড়া দিয়ে সেখানে মদের বোতল ঝুলিয়ে রেখেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা