ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইন উপদেষ্টা
৭ দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে
ডুয়া নিউজ: আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় আমরা সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করছি, যা উদাহরণ সৃষ্টি করছে। ভবিষ্যতে অন্যান্য সরকার এসব পদক্ষেপ অস্বীকার করবে না, তেমনটি আমরা আশা করি।" তিনি আরও জানান, "বিগত আওয়ামী লীগ সরকারের পরবর্তী রাজনৈতিক সরকারগুলো এই সংস্কারগুলোকে অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস।"
আইন উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় ইতিমধ্যে সাইবার আইনের অধীনে স্পিচ অফেন্সের ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি মামলা প্রত্যাহার করা হবে।
ড. আসিফ নজরুল বলেন, "স্বৈরাচারী শাসনামলে উচ্চ আদালতে বিচারক নিয়োগে ব্যাপক অস্বচ্ছতা ছিল, যার কারণে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নতুন অধ্যাদেশে একটি সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।" এই কাউন্সিলটি প্রধান বিচারপতি, আপিল বিভাগের কয়েকজন বিচারপতি সহ মোট ৬ সদস্যের সমন্বয়ে গঠিত হবে এবং কোন বিচারক এই পদে আবেদন করতে পারবেন।
উপদেষ্টা আরও জানান, আইন মন্ত্রণালয় ৩৬ ধরনের ডকুমেন্ট সত্যায়ন করে, যা আগে ম্যানুয়াল পদ্ধতিতে হত এবং এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ত। তবে বর্তমানে এটি অনলাইন করা হয়েছে, ফলে এখন এই কাজ দুই-এক দিনের মধ্যে সম্পন্ন হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)