ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জ্বালানি খাতে ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ৮টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ১৩টিতে কমেছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার, যমুনা ওয়েল, খুলনা পাওয়ার কোম্পানি, লুব-রেফ (বাংলাদেশ), এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড কোম্পানি।
সিভিও পেট্রোকেমিক্যাল
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৮.৫৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.২৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫.৩১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৩০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ইস্টার্ন লুব্রিকেন্টস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ৬১৬টি এবং পরিশোধিত মূলধন ১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৩.৩৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১৫.০৪ শতাংশ, সরকারের কাছে রয়েছে ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.৩৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৮০ শতাংশ ক্যাশ।
যমুনা ওয়েল
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩০.০৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০.০৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে রয়েছে ৬০.০৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.৫৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক।
খুলনা পাওয়ার
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯টি এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৯.২১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬৯.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.৬৯ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
লুব-রেফ (বাংলাদেশ)
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি এবং পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৯.৩৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৪৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৫.৭৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৮৩ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।
এমজেএল বাংলাদেশ
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি এবং পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২০.৭৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭১.৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৫০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৫২ শতাংশ ক্যাশ।
মেঘনা পেট্রোলিয়াম
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮টি এবং পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কা আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩৩.১১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.১৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে রয়েছে ৫৮.৬৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.০৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭০ শতাংশ ক্যাশ।
পাওয়ার গ্রিড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৯৯১টি এবং পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৪.৫৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৫৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৮.৫০ শতাংশ, সরকারের কাছে রয়েছে ২২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪.৯০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে