ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তীব্র গরমের পর আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গরমের তীব্রতা বেড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই গরম আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গরমের এই পরিস্থিতি অব্যাহত থাকবে। এরপর দেশের দিকে ধেয়ে আসবে একটি শক্তিশালী বৃষ্টিবলয়—এর নাম দেওয়া হয়েছে ‘আঁখি’।
বিডব্লিউওটির ফেসবুক পোস্ট অনুযায়ী, ‘আঁখি’ একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যা বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি ঘটাবে। অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।সংস্থাটি জানিয়েছে, এই বৃষ্টিবলয় ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে অক্টোবরের শেষ সপ্তাহজুড়ে দেশে সক্রিয় মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একই থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বৃষ্টির প্রবণতা বাড়বে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতও বাড়বে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)