ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান
ডুয়া নিউজ: গ্রাহক সেবা হয়রানি, দালালদের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার উপজেলা চত্বরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, সাভারের বিআরটিএ অফিসে মোটরসাইকেল রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও দালালদের মাধ্যমে গ্রাহকরা নানা সমস্যায় পড়ছেন।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, "আমরা ছদ্মবেশে সাভার বিআরটিএ অফিসে প্রবেশ করি এবং সেখানে দালালদের উপস্থিতি দেখতে পাই। দালালরা আমাদের কাছে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছাড়াই দেবার প্রস্তাব দেয় এবং এর বিনিময়ে অতিরিক্ত চার হাজার টাকা দাবি করে। এছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া এবং গাড়ির ফিটনেস করানোর জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আমরা অফিসে এসে নথিপত্র পর্যালোচনা করি এবং সেগুলো কমিশনে জমা দেব। এছাড়া, যারা এসব অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন