ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়াতে এবং তাদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। রিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, “আমরা আদালতের কাছে চেয়েছি যেন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে, শিক্ষকদের যেন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।”
এদিকে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধিতে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, এই নতুন সিদ্ধান্তের ফলে অধিকাংশ শিক্ষক ও কর্মচারীর বাড়িভাড়া বাবদ ভাতা ১২ শতাংশের বেশি বৃদ্ধি পাবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
রিট আবেদনটির শুনানি হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চে হতে পারে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল