ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা জোরদারে মাউশির সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং আঞ্চলিক শিক্ষা অফিসগুলোকে রোববার (২০ অক্টোবর) পাঠানো নোটিশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অফিস বা শ্রেণিকক্ষ ত্যাগের আগে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লাইট, ফ্যান, কম্পিউটার এবং এসির প্লাগ বন্ধ ও আলাদা রাখা নিশ্চিত করতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে এসব বিষয় যাচাই করে সতর্কতার পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এটি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু ঘটে। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালে কারখানায় আগুন লাগে, যা সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে, যা ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগুন থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য মাউশি সতর্কতা জারি করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক