ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
জুলাই অভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে ভোটার করবে ইসি
ডুয়া নিউজ : নির্বাচন কমিশন (ইসি) হাসপাতলে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার করবে। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে ইসি সেগুলোও সংশোধন করে দেবে।
সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি তিনটি হাসপাতালে পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মোমিন সরকার।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এ চিঠি প্রেরণ করেন।
চিঠিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যারা আমাদের বিজয় এনে দিয়েছেন তাদের অনেকে এখনও হাসপাতালের বেডে চিকিৎসা নিচ্ছেন। আমরা সে সকল সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এছাড়া তাদের এনআইডিতে কোনো ভুলভ্রান্তি থাকলে সে ব্যাপারেও সহযোগিতা দেওয়া হবে।
এমতাবস্থায়, চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রস্তুত রাখার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মঙ্গলবার এবং অন্য দুটি প্রতিষ্ঠানে বুধবার এ কার্যক্রম পরিচালিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন