ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে ১৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। এই সভাগুলোর মূল লক্ষ্য হলো ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা।
রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো বোর্ড সভার তারিখ ও সময় জানিয়েছে।
যেসব কোম্পানি তাদের বোর্ড সভা আহ্বান করেছে, তার বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো:
২৬ অক্টোবর, ২০২৫, রোববার:
• অ্যাডভেন্ট ফার্মার সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩:৩০ টায়।
• তসরিফা ইন্ডাষ্ট্রিজ এবং শ্যামপুর সুগার-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪:০০ টায়। শ্যামপুর সুগার একই সভায় বার্ষিক ও প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদন করবে।
২৭ অক্টোবর, ২০২৫, সোমবার:
• জেএমআই সিরিঞ্জ-এর সভা দুপুর ২:৩০ টায় অনুষ্ঠিত হবে।
• অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, নাহী অ্যালুমিনিয়াম এবং অ্যালিম্পিক অক্সেসরিজ-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩:০০ টায়।
• এডিএন টেলিকম-এর বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের সভা বিকেল ৩:০০ টায় এবং প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের সভা বিকেল ৩:৩০ টায় অনুষ্ঠিত হবে।
• একমি ল্যাব-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩:৩০ টায়।
• জিকিউ বলপেন-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪:০০ টায়।
• হাওয়ায়েল টেক্সটাইল-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৫:০০ টায়।
২৮ অক্টোবর, ২০২৫, মঙ্গলবার:
• রেনউইক যগেশ্বর এবং উসমানিয়া গ্লাস-এর বার্ষিক ও প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩:০০ টায়।
• পিটিএল-এর সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪:০০ টায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে