ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সংসারজীবন নিয়ে অভিজ্ঞতা জানালেন মেহজাবীন
অভিনেত্রী জানান, বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। তিনি বলেন, "আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনো আছে।"
মেহজাবীন আরও বলেন, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়েছে। "আগে কোনো কিছু করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম... আর এখন আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে। আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।"
সঞ্চালক মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে 'খুব সুখী একজন মানুষ' বলে অভিহিত করলে, অভিনেত্রী হেসে জানান যে এটি এর আগেও তিনি শুনেছেন। তিনি বলেন, "আমাকে একজন কয়েক দিন আগে এসে এ রকম করে বললেন— মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা, সেটি তাদের ফেস দেখলেই বোঝা যায়। আমাকে দেখে বলছেন— তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে। আমি ঠিক জানি না উনি কীভাবে বুঝেছেন— বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।"
বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করতেই মেহজাবীন হাসিতে ফেটে পড়েন এবং ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এই হিসাব এসেছে শুনে আনন্দের সঙ্গে বলেন যে, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল