ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে মালয়েশিয়ার হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইআইইউএম) এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজিত এক সভায় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তারা ভোটার রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় হাইকমিশনার প্রবাসী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য দেন। তিনি শিক্ষার্থীদের সচেতন করেন প্রবাসে থাকাকালীন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করার গুরুত্ব সম্পর্কে। এছাড়া, জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউএম-এর মুখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে শিক্ষা ও গবেষণার সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তৃতায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আইআইইউএম-কে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম-এর সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
সভায় হাইকমিশনার প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং হাইকমিশনের বিভিন্ন সেবা ও ভোট সংক্রান্ত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আইআইইউএম-এ অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা