ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফিনল্যান্ডে অভিবাসী শিশুদের দ্বিভাষিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসী শিশুদের জন্য স্কুলে ফিনিশ ভাষায় অভ্যস্ত হওয়া প্রায়শই এক বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। ঘরে তারা মাতৃভাষা—যেমন বাংলা—ভাষায় কথা বললেও, স্কুলে পা রাখার সঙ্গে সঙ্গে তাদের ফিনিশ ভাষা ও নতুন সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বৈত ভাষার পরিস্থিতি শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সামাজিক যোগাযোগে প্রভাব ফেলতে পারে।
ইসো ওমেনা লাইব্রেরিতে শনিবার অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্যানেল আলোচনা, যার বিষয় ছিল ‘বিদেশি ভাষাভাষী শিশু থেকে দক্ষ ফিনিশ ভাষাভাষী হওয়া: প্রারম্ভিক শৈশব থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত চ্যালেঞ্জ ও অগ্রগতির পথ’। এই আলোচনায় অংশ নেন শিক্ষক, রাজনীতিবিদ এবং শিক্ষানীতির বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপো সিটি কাউন্সিলের সদস্য এবং এসপো গ্রোথ অ্যান্ড লার্নিং বোর্ডের প্রতিনিধিরা।
প্যানেল সঞ্চালনা করেন হেলেনা টিটিনেন, যিনি ফিনল্যান্ডের এসপো সিটি কাউন্সিলের সদস্য ও শিক্ষক। তিনি বাংলাদেশের বংশোদ্ভূত ডেপুটি কাউন্সিলর মিয়াজ নাজরুল ইসলামকে সহ-সঞ্চালক হিসেবে অন্তর্ভুক্ত করেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অভিবাসী শিশুদের ফিনিশ ভাষা আয়ত্তে সাহায্য করছে, তবে মাতৃভাষা রক্ষার পর্যাপ্ত সুযোগ এখনও সীমিত। অনেক অভিভাবক জানান, তাদের সন্তানরা ঘরে বাংলায় দক্ষ হলেও স্কুলে ফিনিশ ভাষার চাপের কারণে দুই ভাষার ভারসাম্য রাখতে সমস্যায় পড়ে।
প্যানেলে শিক্ষাবিদরা বলেন, ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়, সংস্কৃতি এবং মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা দ্বিভাষিক শিক্ষা, মাতৃভাষা শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং অভিভাবক-শিক্ষক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।
সবশেষে উপস্থিত দর্শক ও প্যানেল সদস্যরা একমত হন, ফিনল্যান্ডের ভবিষ্যৎ বহুভাষিক ও বহুসাংস্কৃতিক। সঠিক সহায়তা ও নির্দেশনা পেলে এই শিশুদের ভাষাগত বৈচিত্র্য সামাজিক সম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ