ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পর্তুগালে নতুন অভিবাসী আইন অনুমোদিত, কঠোর হচ্ছে জব ভিসা
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে অভিবাসীদের জন্য নতুন আইন কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সোজা সম্প্রতি এই আইন অনুমোদন করেছেন। জাতীয় সংসদে বিপুল ভোটে পাস হওয়া এই আইন দেশের অভিবাসী নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। নতুন আইনের কারণে দেশের প্রবাসী ও বিদেশিদের জন্য কাজ, থাকা এবং পারিবারিক পুনর্মিলন কঠিন হয়ে গেছে।
আইনটি ২০০৭ সালের অভিবাসী আইন (নম্বর ২৩) সংশোধন হিসেবে পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী এখন অভিবাসীরা কাজের জন্য শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন পেশায় আবেদন করতে পারবেন। সাধারণ শ্রমিক বা অদক্ষ পেশায় আসা বিদেশিদের জন্য জব ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে।
পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে এখন কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আইন অনুযায়ী পরিবার নিয়ে পর্তুগালে আসার জন্য আবেদনকারীর ন্যূনতম দুই বছর বৈধভাবে অবস্থান থাকতে হবে। এছাড়া দম্পতিদের যৌথভাবে ১৮ মাস বসবাসের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। অপ্রাপ্তবয়স্ক সন্তান বা শারীরিকভাবে অক্ষমদের জন্য কিছু শিথিল শর্ত থাকলেও তা সম্পূর্ণ সরকারি অনুমতির ওপর নির্ভর করবে।
রাষ্ট্রপতি জানিয়েছেন, নতুন আইন সংবিধানবিরোধী কিছু ধারার সংশোধন করেছে। এর আগে সাংবিধানিক আদালত আইনের পাঁচটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছিল। এই সংশোধনের মাধ্যমে আইনটি কার্যকর করা সম্ভব হয়েছে।
কট্টর ডানপন্থি সরকারের ক্ষমতায় আসার পর থেকে অভিবাসী বিরোধী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। মানবিক অভিবাসী হিসেবে পরিচিত পর্তুগালে নতুন আইন প্রবাসীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের ফলে বিদেশি প্রবাসীদের জীবন এবং কর্মসংস্থানে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ