ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্পিন বোলদাকে পাকিস্তানের বিমান হামলা, নি’হত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত ও ১৭৯ জন আহত হয়েছেন। হামলার শিকারদের মধ্যে বেসামরিক নাগরিক, নারী ও শিশু রয়েছেন, স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা এ তথ্য জানিয়েছেন। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। গত ১১ থেকে ১৪ অক্টোবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ও পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু শুক্রবার (১৭ অক্টোবর) এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান হামলা চালায়।
হাজি বাহরাম নামের একজন হামলার শিকার বলেন, আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে—তারা এখানে নারী, শিশু ও বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে।
হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনী স্পিন বোলদাকের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবা এলাকায় আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে। এতে বেশ কিছু বাড়িঘর ও দোকান ধ্বংস হয়েছে এবং হতাহত হয়েছেন আরও অনেকে।
সংঘাতের পেছনের প্রেক্ষাপটের বিষয়ে পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক-ই-তালেবান (TTP) গ্রুপকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে। উল্লেখ্য, TTP পাকিস্তানে নিষিদ্ধ হলেও সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া-তে এই সশস্ত্র গোষ্ঠীর প্রাধান্য রয়েছে।
গত ৯ অক্টোবর কাবুলে হামলায় TTP নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হন। দুই দিনের মধ্যে ১১ অক্টোবর থেকে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তীব্র সংঘাত শুরু হয়। চার দিনের সংঘাত শেষে ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিন বোলদাকে হামলা চালানো হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত