ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বেইজিংয়ে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন
প্রবাস ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বেইজিংয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, বেইজিং এবং চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রির যৌথ সহযোগিতায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন উপস্থিত ছিলেন। এছাড়াও চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রির ভাইস প্রেসিডেন্ট লু সিয়াংদং, সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিউ বিন এবং মেজর জেনারেল জাং বাওছুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার স্বাগত বক্তব্যে দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি করার আশা প্রকাশ করেন। এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্মারক খাম উন্মোচন করা হয় এবং একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজন চীনা নাগরিক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, শুভ ও অনি হাসানের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজন বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল প্রতীক হয়ে ওঠে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি রাষ্ট্রদূত, চীনা সরকারি কর্মকর্তা, প্রাক্তন রাষ্ট্রদূত, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ