ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শিক্ষাজীবন শেষ করতে না পারা ২৯ ছাত্রদল কর্মীর পুনঃভর্তি নিচ্ছে ঢাবি
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ২০০৭ সালের ওয়ান ইলেভেন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা বা নির্যাতনের কারণে যারা তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি, তাদের জন্য পুনঃভর্তির সুযোগ প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় গত ২৯ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তালিকায় ২৯ জন ছাত্রদল নেতা-কর্মীর নাম রয়েছে, যারা নানা কারণে যথাসময়ে পড়াশোনা শেষ করতে পারেননি। এসব শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হতে চান। তাদের মধ্যে ১৪ জন প্রথম বর্ষ, ১২ জন দ্বিতীয় বর্ষ এবং ৩ জন তৃতীয় বর্ষে ভর্তি হতে ইচ্ছুক। এদের মধ্যে বিভিন্ন অনুষদ তথা, কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব শিক্ষার্থীকে প্রতি বছর ৫ হাজার টাকা টাইম-বার্ড ফি জমা দিয়ে পুনঃভর্তির অনুমতি দেওয়া হবে। তালিকায় উল্লেখিত শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা এবং অন্যান্য রাজনৈতিক দায়িত্বে থাকা নেতৃবৃন্দ রয়েছেন।
এছাড়া, তাদের আবাসনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেছেন, নিয়মিত কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা আবাসিক হলে থাকতে পারবেন, তবে তাদের যোগ্যতা অনুযায়ী আবাসনের সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ