ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাশ, চমক দিয়েছে বাবার জিপিএ
নিজস্ব প্রতিবেদক :নাটোরের লালপুরে এক অনুপ্রেরণাদায়ক ঘটনা ঘটেছে—একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফল হয়েছেন এক বাবা ও তার মেয়ে। এবার বাবার অর্জন মেয়ের চেয়ে সামান্য এগিয়ে—আব্দুল হান্নান জিপিএ-৪.৩৩ অর্জন করেছেন, আর তার মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। এই চমকপ্রদ ফলাফলের খবর প্রকাশের পর স্থানীয় মানুষদের মধ্যে প্রশংসার ঝড় বয়ে গেছে।
জানা গেছে, গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। দীর্ঘদিন সংসার ও পরিবারের দায়িত্বে মনোনিবেশ করার পর ২০২৩ সালে তিনি রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং পাশ করেন। এবার নিজের মেয়ের সঙ্গে বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে হান্নান আবারও সফল হন, আর তার মেয়ে হালিমা খাতুনও গোপালপুর ডিগ্রি কলেজ থেকে পাশ করেছেন।
মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারের দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি তাকে অনুপ্রাণিত করেছে। তারা আশা করছেন একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারবেন। বাবা আব্দুল হান্নান বলেন, ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি, তবে বয়স কখনো বাধা নয়—ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বয়সে শেখা সম্ভব।
লালপুর ইউএনও মেহেদী হাসান বলেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক ঘটনা। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পাশ করেছে, যা সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা