ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চলচ্চিত্রের দুরবস্থা বুঝতে পিএইচডি লাগে না: বাপ্পারাজ
বিন্দোন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝে কিছু চলচ্চিত্রে দেখা গেলেও নিয়মিত আর ফেরেননি পর্দায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো কাজ, ব্যক্তিগত ভাবনা ও মন্তব্যের কারণে প্রায়ই চলে আসেন আলোচনায়। এবারও ব্যতিক্রম নয়—সম্প্রতি নিজের একটি ফেসবুক স্ট্যাটাসে চলচ্চিত্রের বর্তমান অবস্থাকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি–র টম চরিত্রের একটি ছবি পোস্ট করে বাপ্পারাজ লিখেন, “আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে—কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ‘ও নেই বলেই, এর উত্থান হয়েছে’, ‘ও থাকলে আসতে পারত না’। কিন্তু বাস্তবতা হলো, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের অবনতি শুরু হয়েছিল। চলচ্চিত্রের আজকের দুরবস্থা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই।”
তিনি আরও লেখেন, “আমরা মানুষ জীবিত থাকাকালীন প্রশংসা করতে কুণ্ঠিত হই, কিন্তু মারা গেলেই ঢেলে দিই ভালোবাসা আর আদিখ্যেতা।”
এর আগে গত রবিবার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দেন বাপ্পারাজ। সেখানে কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকা নিজের একটি ছবি দিয়ে লেখেন মাত্র একটি শব্দ—‘বিদায়’। পোস্টটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দেয়।
নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ১৯৮৬ সালে “চাঁপা ডাঙ্গার বউ” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই প্রশংসা কুড়িয়ে নেন তিনি। অভিনয় জীবনে একশরও বেশি সিনেমায় কাজ করেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি