ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মেয়াদ বাড়লো ছয় সংস্কার কমিশন
ডুয়া নিউজ: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ৬টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
ছয়টি সংস্কার কমিশন হলো: ১. নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন,২. পুলিশ প্রশাসন সংস্কার কমিশন,৩. বিচার বিভাগ সংস্কার কমিশন,৪. দুর্নীতি দমন সংস্কার কমিশন,৫. জনপ্রশাসন সংস্কার কমিশন,৬. সংবিধান সংস্কার কমিশন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন খাতে সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৩ অক্টোবর প্রথম দফায় ছয়টি কমিশন গঠন করা হয়। এরপর নভেম্বরে বাকি ৫টি কমিশন গঠন করা হয়, যেগুলো হলো: স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।
এই কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে কমিশনগুলোর কাজ শেষ না হওয়ায় তাদের মেয়াদ প্রথম দফায় ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এ পর্যন্ত সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা কাছে জমা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন