ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গবেষণা সম্মাননা প্রদান
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করেন। ইনস্টিটিউটের অ্যালামনাইদের অর্থায়নে এই শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়।
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাইদের পক্ষে তারিকুল ইসলাম খান বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। এধরনের বৃত্তি এবং সম্মাননা গবেষকদের মেধা ও মননের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করে। তিনি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে দেশের চামড়া শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস