ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তরুণ লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তারেক আল মুনতাছির।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি হুমাইরা খানম জেরীন গত কার্যবর্ষে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব এবং শাখাকে সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে নিতে চাই।”
অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির ২০২৪ - ২০২৫ কার্যবর্ষে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়ে তিনি বলেন, “প্রতিটি সদস্যের বিকাশে কাজ করে যাবো। নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠনে রূপ দিতে চাই।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)