ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইয়েমেনে ইসরায়েলি হামলায় সামরিক প্রধানের মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গোষ্ঠীটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়, যদিও মৃত্যুর বিস্তারিত পরিস্থিতি প্রকাশ করা হয়নি।
হুথিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন সম্মানজনক লড়াইয়ের সময় ঘামারি প্রাণ হারিয়েছেন। হামলার আগে ২৬ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল, যেখানে কমপক্ষে ৯ জন নিহত হন। সেই হামলায় হুথিদের প্রধান কার্যালয় লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত এখনও চলমান। তারা হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের ‘অপরাধের প্রতিশোধ’ অচিরেই নেওয়া হবে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলাও নিয়মিত হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি ২০১৬ সাল থেকে হুথিদের সামরিক শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই বছরের শেষ দিকে হুথি রাজনৈতিক পরিষদ তাকে মেজর জেনারেল পদে উন্নীত করে। ২০২১ সালে তিনি সেনাপ্রধান (কমান্ডার-ইন-চিফ) হিসেবে দায়িত্ব নেন এবং আবদুল খালেক আল-হুথির স্থলাভিষিক্ত হন। বর্তমানে আবদুল খালেক গোষ্ঠীর দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্বে আছেন।
কমান্ডার-ইন-চিফ হওয়ার পর ঘামারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় পড়েন। তাকে ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের পক্ষ থেকেও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজও ঘামারির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। জেরুজালেম পোস্টকে তিনি বলেন, ‘‘ইসরায়েলের হামলায় গুরুতর আহত অবস্থায় ঘামারি মারা গেছেন। এখন তিনি তার সহকর্মীদের সঙ্গে নরকে স্থান নিয়েছেন।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি