ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ডুয়া নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি অথবা সরাসরি আবেদনকৃত কলেজে ২ মার্চের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীকে ভর্তি নির্দেশিকায় বর্ণিত সকল শর্ত মেনে আবেদন ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টার মধ্যে দিতে হবে। পরীক্ষার ফলাফলে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৪০% এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৬০% যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এরপর কলেজভিত্তিক বিষয় বরাদ্দ দেয়া হবে।
এছাড়া, শিক্ষার্থীদের প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম থাকবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস