ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনগণ নির্বাচন চায়, এখন আর কোনো আপস হবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ স্পষ্টভাবে জানে—নির্বাচন হবে এক ব্যক্তি এক ভোটে। কোনো জটিল প্রক্রিয়া বা “পিআর” (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) জনগণ বোঝে না, তাই এমন কিছু করা উচিত নয় যা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েকটা দল পিআর দাবি করছে। কিন্তু জনগণ বুঝতে পারে না এটা কী। যা মানুষ বোঝে না, তা কেন হবে? ভোট হবে এক ব্যক্তি এক ভোট। সবাই একমত হলে বিএনপি বিষয়টি বিবেচনা করতে পারে, কিন্তু দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর জনগণ এবার তাদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পাবে। তিনি উল্লেখ করেন, বিএনপি ইতিমধ্যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে—যা এখন সরকারও অনুসরণ করার চেষ্টা করছে।
ড. ইউনূসকে নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে ফখরুল বলেন, তাঁকে এমনভাবে ব্যস্ত করে রাখা হয়েছে যেন তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। কিন্তু জনগণ নির্বাচন চায়—এখন আর কোনো আপস হবে না।
বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় আমরা তাঁর বিদেশে চিকিৎসার অনুমতির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু শেখ হাসিনা তখন বলেছিলেন—পদ্মাসেতু থেকে ফেলে দেবেন বেগম জিয়াকে। বিএনপি প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়েই মানুষের আস্থা অর্জন করবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা