ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রেকর্ড পতন: এবার শতভাগ ফেল ২০২ প্রতিষ্ঠান, পাস ৩৪৫টি
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে শতভাগ পাস করেছিল ১,৩৮৮টি প্রতিষ্ঠান, ফলে এক বছরে কমেছে ১,০৪৩টি প্রতিষ্ঠান। বিপরীতে, এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে প্রায় তিন গুণের বেশি।
বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একটিও শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, অর্থাৎ এবার বেড়েছে ১৩৭টি প্রতিষ্ঠান।
চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর