ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভেজাল সার বিরোধী অভিযান: নকল টিএসপি ধ্বংস
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিপুল পরিমাণ নকল সার ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোট ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যাম্পিং স্টেশনের একটি গর্তে পুতে ফেলা হয়।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার উপস্থিতিতে এই ধ্বংস কার্য সম্পন্ন হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব নকল সার ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি উপজেলার থেতরাই ইউনিয়ন বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিপুল পরিমাণ নকল সার জব্দ করা হয়। অভিযানে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা, মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার উদ্ধার করা হয়। এছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকেও বিপুল পরিমাণ নকল সার ও বীজ জব্দ করে মোবাইল কোর্ট।
নকল সার ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফা, উপসহকারী কৃষি অফিসার মোস্তফা কামাল ও সাহেদুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের