ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ন্যায়বিচারের নতুন ধারা নারায়ণগঞ্জ থেকে শুরু: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: জনগণ যেন ছোটখাটো বিরোধের জন্য বারবার আদালতের দ্বারস্থ না হতে হয়, সেই লক্ষ্যে লিগ্যাল এইড ও ই-বেইলবন্ডসহ নানা বিচারসংক্রান্ত সংস্কার শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজে এবং দ্রুত ন্যায়বিচার পাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, আমরা এমন একটি লিগ্যাল এইড ব্যবস্থা গড়ে তুলছি, যাতে সাধারণ মানুষ অযথা আদালতের দরজায় ঘুরতে না হয়। বর্তমানে এসব কার্যক্রম পাইলট পর্যায়ে চলছে। আশা করি, আগামী ২-৩ মাসের মধ্যে সারা দেশে ই-বেইলবন্ড ও অনলাইন লিগ্যাল এইড চালু করতে পারব।
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নিম্ন আদালতে সংস্কার হলেও উচ্চ আদালতে কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে বিচারপ্রার্থীরা প্রকৃত সুফল পাবে না। যেমন, শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর মামলায় আমরা এক মাসে নিম্ন আদালতে বিচার শেষ করতে পেরেছি, কিন্তু উচ্চ আদালতের নিষ্পত্তি কখন হবে, তা বলা মুশকিল।
উপদেষ্টা আরও বলেন, উচ্চ আদালতের বিচারকরা মাঝে মাঝে নিম্ন আদালতে ইন্সপেকশনে যান, কিন্তু অনেক সময় এটি আনন্দ ভ্রমণের মতো হয়। এই বাস্তবতা বদলাতে হবে।
নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ গডফাদারদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে ন্যায়বিচার পাওয়া কঠিন ছিল। আমরা সেই পরিস্থিতি বদলাতে চাই। নারায়ণগঞ্জ হবে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা।
সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ দ্রুত করার উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়া হবে, যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)