ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না: অধ্যক্ষ আজিজী
নিজস্ব প্রতিবেদক: বেতন-ভাতাসহ নানা দাবি আদায়ে আবারও কঠোর অবস্থানে গেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা। তাদের দাবি বাড়িভাড়া ভাতা ২০ শতাংশের এক শতাংশও কমানো যাবে না, চিকিৎসা ভাতা হতে হবে ১ হাজার ৪৯৯ টাকা, আর কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে ৭৫ শতাংশ। অন্যথায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি ঘোষণা দেন, “আর কিছুক্ষণের মধ্যেই আমরা শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু করব।”
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
দেলাওয়ার আজিজী বলেন, “দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা বন্ধ না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। সরকার যদি আন্দোলনের আগেই প্রজ্ঞাপন দিত, তাহলে শিক্ষকদের এমন কষ্ট পেতে হতো না। কিন্তু এখন যখন শিক্ষক সমাজকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, তখন আর কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না।”
তিনি আরও যোগ করেন, “গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সরকারের উদ্দেশে স্পষ্ট করে বলছি ২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ - ৭৪ও হবে না।”
তার দাবি, শিক্ষকদের আন্দোলন এখন সারাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। “যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন, ততই সরকারের মঙ্গল। আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, কিন্তু প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে।”
জোটের সদস্যসচিব আরও জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এখন সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন তারা। তিনি বলেন, “আমাদের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। সময় লাগলেও আমরা পিছিয়ে যাব না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি