ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
চলতি বছরও কিছুটা ধাক্কা খেল লঙ্কাবাংলা ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি অর্থবছরের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পৃথক পৃথকভাবে করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৬ পয়সা। প্রথম তিন প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৩২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫ পয়সা। প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৩২ পয়সা।
প্রথম প্রান্তিক
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি মুনাফায় থাকলেও শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এবারই প্রথম ডিভিডেন্ড না দিয়ে নেতিবাচক রেকর্ড করেছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির আর্থিক ভিত্তি মজবুত করার জন্যই কোম্পানিটি এবার এমন পদক্ষেপ নিয়েছে, যাতে আগামী বছর থেকে আবারও প্রতিবছর যাতে শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড পেতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার