ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা কিনলেন ২৬ লাখ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা এটিএম হায়াতুজ্জামান খান ব্যাংকটির ২৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএসই হায়াতুজ্জামান খানের ঘোষিত শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা ব্যাংক শেয়ারবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত হয়। ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১,০৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের রিজার্ভে বর্তমানে ১,২১১ কোটি ৮৩ লাখ টাকা রয়েছে।
বর্তমানে ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪০.৯২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৭.০৫ শতাংশ শেয়ার।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, উদ্যোক্তা ও পরিচালকদের এই ধরনের শেয়ার ক্রয় বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে পারে এবং ব্যাংকের শেয়ার বাজারে ইতিবাচক সাড়া সৃষ্টি করবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের শেয়ার কেনা একটি শক্তিশালী সংকেত হিসেবে বিবেচিত হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)