ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পঞ্চগড়ে কুয়াশার চাদরে শীতের আগমনবার্তা
নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের বাতাসে এখন শীতের ছোঁয়া। দিনের গরম কমে আসছে ধীরে ধীরে, আর ভোরের হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে—শীতের আগমনী বার্তা। হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে জেগে উঠেছে পঞ্চগড়। ভোরবেলায় চারদিক জুড়ে কুয়াশার চাদর, যেন শীতের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে বাতাসে ছিল এক ধরনের স্নিগ্ধ শীতলতা, যা স্থানীয়দের কাছে শীতের আগমনবার্তা হিসেবে ধরা দিয়েছে।
গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘুরপাক খেলেও মঙ্গলবারের এই সামান্য পতন মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা। সকালে হালকা কুয়াশা ও মৃদু ঠান্ডা হাওয়া যুক্ত হয়ে আজকের সকালটা ছিল ব্যতিক্রমী।
ভোরে ঘুম থেকে উঠে জানালা খুললেই চোখে পড়ে সাদা কুয়াশার পর্দা। অনেকেই হাঁটতে বের হচ্ছেন কিংবা এক কাপ গরম চায়ে শীতের স্বাদ নিচ্ছেন। শিশু ও বয়স্কদের অনেকে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি এড়াতে হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন ইতোমধ্যেই।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কয়েক দিন ধরেই তেঁতুলিয়ার আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের লক্ষণ। তিনি আরও জানান, আগামী দিনগুলোতে প্রতিদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি