ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবির মেয়েদের হলে যুবকের প্রবেশ; ছাত্রী বহিষ্কার
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজের প্রবেশের ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত আশ্রাফুল ইসলাম পারভেজ অবৈধভাবে হলের ভেতরে প্রবেশ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিক্ষার্থীকে ১৯ জানুয়ারি অপরাহ্ণ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়, যা শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) রাতে নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নম্বর কক্ষে মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজ কপালে টিপ, পালাজো ও মুখে ঘোমটা দিয়ে হলের ভেতরে প্রবেশ করেন। তবে, তার পোশাক ও চলাফেরায় সন্দেহ হয় কিছু শিক্ষার্থীদের। তারা সিসিটিভি ফুটেজ চেক করার অনুরোধ করেন। ফুটেজ পর্যালোচনা করে, হল সুপারসহ তারা পারভেজকে অভিযুক্ত শিক্ষার্থীর কক্ষে আটক করেন এবং পরে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ