ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বহুমুখী প্রতিভা নিয়ে তাসনিয়া ফারিণের নতুন পথচলা
বিনোদন ডেস্ক: ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দায় নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে এবার প্রযোজক হিসেবে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের সৃজনশীল ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ফারিণ তার এই নতুন উদ্যোগের কথা জানান এবং তার প্রতিষ্ঠানের সম্ভাব্য নাম জানতে চেয়ে ভক্তদের কাছে মতামত চান, যেখানে অনেকেই নানা সৃজনশীল নাম প্রস্তাব করেছেন। ফারিণ বলেন, "আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।"
অচিরেই আনুষ্ঠানিকভাবে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে। এই প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে ফারিণের নিজের কণ্ঠে গাওয়া একটি গান থাকবে। এই বছরের শেষ দিকে গানটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে 'ইত্যাদি' অনুষ্ঠানে প্রচারিত 'রঙে রঙে রঙিন হব' গানটি গেয়ে ফারিণ গায়িকা হিসেবেও পরিচিতি লাভ করেন। নতুন গানেও ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, যার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। গানের শিরোনাম, গীতিকার ও ভিডিও নির্দেশকের নাম আপাতত গোপন রাখা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ফারিণ জানান, তিনি এখনও এতদূর ভাবেননি, মিউজিক ভিডিও দিয়েই তার পথচলা শুরু হচ্ছে। তবে নিয়মিত কাজ করার ইচ্ছা তার আছে।
সম্প্রতি অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ফারিণ বলেন, এটি তার সচেতন সিদ্ধান্ত। তিনি বেছে বেছে মানসম্মত কাজ করতে চান এবং খুব শীঘ্রই নতুন কোনো খবর দেওয়ার ব্যাপারে আশাবাদী। ফারিণের এই নতুন প্রযোজনা ও গানের মাধ্যমে তার শিল্পীসত্তা আরও সমৃদ্ধ হবে বলে ভক্তদের প্রত্যাশা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর