ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইতিহাস গড়তে এক হচ্ছেন শাহরুখ, সালমান ও আমির খান
বিনোদন ডেস্ক: বলিউডের তিন মহাতারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান – এই প্রথমবারের মতো একসঙ্গে এক মঞ্চে হাজির হতে চলেছেন। আগামী ১৬ ও ১৭ অক্টোবর সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম’-এ তাদের এই বিরল উপস্থিতি নিশ্চিত হয়েছে। ১৭ অক্টোবরের একটি বিশেষ সেশনে তারা তাদের ক্যারিয়ার, সিনেমার সম্ভাবনা এবং বিনোদন শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, যা ভক্তদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।
গত কয়েক দশক ধরে এই তিন খান আলাদাভাবে বলিউড শাসন করলেও, তাদের একসঙ্গে এক ফ্রেমে কখনো পাওয়া যায়নি। এ নিয়ে বি টাউনে অনেক আলোচনা ও গুঞ্জন থাকলেও, এবারই প্রথম তারা একসঙ্গে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
জয় ফোরামের আয়োজন করে সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)। জিইএ চেয়ারম্যান তুর্কি আলালশেখ সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, "সিনেমার বড় তারকারা এক জায়গায় আসছেন। ১৭ অক্টোবর জয় ফোরামে বক্তা হিসেবে যোগ দেবেন শাহরুখ, সালমান ও আমির।" এ বছর ৩০টিরও বেশি দেশ থেকে অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
এর আগে ২০১৯ সালে শাহরুখ খান জয় ফোরামে অংশ নিয়েছিলেন, যেখানে জ্যাকি চ্যান ও নির্মাতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে তার একটি সেলফি ভাইরাল হয়েছিল।
এবারের জয় ফোরামে শাহরুখ, আমির ও সালমান ছাড়াও ইউটিউব তারকা মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, মার্কিন উদ্যোক্তা ডেমন্ড জন এবং বাস্কেটবল কিং শাকিল ও’নিল-এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও অংশ নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি